খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি- দিলদার হোসেন সেলিম
- Update Time : ০৮:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়াইনঘাট থেকে :: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনে যাবে না বিএনপি। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাঁকে মুক্ত করেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। বিএনপি নির্বাচনমুখী দল। দেশের মানুষ বারবার ভোট দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছে। আগামী নির্বাচনেও আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করে ভোটে অংশ নেব।
তিনি বৃহস্পতিবার রাধানগরস্থ রাজবাড়ী কমিউনিটি সেন্টারে রাধানগর অাঞ্চলিক ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম সিরাজ উদ্দিন স্মরণে অায়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পূর্ব জাফলং বিএনপির সহ-সভাপতি মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা অাবুল কালাম অাজাদ ও সালেক অাহমেদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ অালম স্বপন, উপজেলা যুবদলের সভাপতি অাব্দুল মতিন, পশ্চিম জাফলং বিএনপির সভাপতি জালাল মিয়া, পূর্ব জাফলং বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ খান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জি এম শফিক, উপজেলা ছাত্রদলের সাবেক অাহ্বায়ক গোলাম কিবরিয়া ছাত্তার।
এ সময় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মিজানুর রহমান হেলোয়ার, হেলাল অাহমেদ, মামুন, জসিম, রুবেল, মাসুক, রিন্টু, লিয়াকত, রাসেল, কামরুল, রিয়াজ, লোকমান, আরিফ, সোহাগ প্রমুখ।



















