০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার সাথে দেখা করলেন মেয়র আরিফুল হক চৌধুরী
- Update Time : ০৭:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার রাত ১০ টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় প্রধানের সাথে দেখা করেন তিনি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এসময় আরিফুল হক চৌধুরীকে নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, এসমসয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
























