০৩:১০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম ইফতার
- Update Time : ০৮:২৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া প্রথম ইফতার করেছে বিএনপি। শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করে সংগঠনটি।
প্রতিবছর খালেদা জিয়া ইফতারে অংশ নিলেও এবার কারাগারে থাকায় তা সম্ভব হয়নি। তবে মঞ্চে খালেদা জিয়ার আসনটি ফাঁকা রাখেন নেতারা।
ইফতারে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড়ের পুরাতন কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।



















