০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাইলায়নি কামাই
- Update Time : ০৯:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
দীনুল ইসলাম বাবুল
খাইলায়নি কামাই
দেখতে দেখতে সোনার জীবন
হৈলোরে তাবাই ।
মায়ে বাপে পাললারে ভাই
দুধকলা খাবাই
যৌবন কালে হৈলাম আমি
পরার বেঠির হাই ।
পুয়া যায় শ্বশুড় বাড়ী
পুড়ী চায় জামাই
বুড়া-বুড়ী একলা ঘরে
দেখবার কেউ আর নাই ।
পুয়া-পুড়ী বউ পালি জীবন করলাম ছাই
মরার আগে বাবুল ভাই
অইলাম চুকুম বোধাই ।
কবি ও গবেষক : দীনুল ইসলাম বাবুল, চেয়ারম্যান, জগন্নাথপুর, সুনামগঞ্জ, মোবাইল 01732-223122



















