খতিব মাওলানা নোমানীর জানাযায় হাজার হাজার লোকের ঢল
- Update Time : ০৪:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: তারানায়ে দারুল উলুমের কিংবদন্তি গায়ক ভৈরব ইমাম উলামা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাণীর বাজার শাহী মসজিদের খতিব হযরত মাওলানা হুসাইন আহমদ নোমানী রহঃ এর এর জানাযা আজ দুপুর ২ টায় ভৈরবের প্রস্তাবিত ট্রমা হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন, বেফাকের কেন্দ্রীয় সহ-সভাপতি, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের প্রিন্সিপাল আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, বিশিষ্ট মুফাসসির মাওলানা যোবায়ের আহমদ আনসারী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদ সদস্য ও গহরপুর জামিয়ার প্রিন্সিপাল মাওলানা মুসলেহুদ্দীন রাজু, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বি,এন,পির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, আরিফ মিয়া, খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল আহাদ সাহেব, ভৈরব কমকমলপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান কাসেমী, কুলিয়ারচর নুরুল উলুমের প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ূম খান,বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন,জামিয়া ইউনুসিয়ার মুহাদ্দিস মাওলানা সীবগাতুল্লাহ নুর,নাজেমে তালিমাত মাওলানা আব্দুর রহীম, ভৈরব ইমাম ও উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা শহীদুল্লাহ, বাসষ্ট্যন্ড নুরানী মসজিদের খতিব মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী, ভৈরব ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-আমিন,আওয়ামীলীগের ভৈরব থানা সভাপতি সায়দুল্লাহ মিয়া,সেক্রেটারি জাহাঙ্গীর আলম সেন্টু,হাজী রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা হাজী রফিকুল ইসলামসহ হাজার হাজার লোক উপস্থিত ছিলেন। দাফনের জন্য উনার লাশ গাড়িতে করে উনার নিজ বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এ নিয়ে যাওয়া হয়েছে।



















