০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমার আকুতি : ইমামুল ইসলাম রানা

  • Update Time : ০৬:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

অথৈ জলের গভীর আঁধার,

চারদিকে হাহাকার,
মাছের পেটে নবীজি তখন,
পান না খুঁজে পার।

মন গভীরে ডাকি খোদা
দিয়ে আকুল মন,
তসবিহ পড়ে কাঁদি আমি
মগ্ন সারাক্ষণ।

​”লা ইলাহা ইল্লা আন্তা”
তুমি ছাড়া কেহ নাই,
“সুবহানাকা” পবিত্র তুমি,
তোমার মহিমা গাই।

“ইন্নী কুনতু মিনায যলেমিন”
আমি যে অপরাধী,
তোমার দয়া ছাড়া ওগো প্রভু,
কোথায় পাবো নিধি?

​সে আকুতি পৌঁছে আরশে,
দয়াল খোদার দ্বারে,
বিপদ কেটে জুটলো মুক্তি,
নদীর বালুর চরে।

তুমিও যদি বিপদে পড়ো,
কিংবা করো ভুল,
এই দোয়াতেই পাবে তুমি—
রহমতেরই কূল।

কবি: ঝিগলীঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ক্ষমার আকুতি : ইমামুল ইসলাম রানা

Update Time : ০৬:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬

অথৈ জলের গভীর আঁধার,

চারদিকে হাহাকার,
মাছের পেটে নবীজি তখন,
পান না খুঁজে পার।

মন গভীরে ডাকি খোদা
দিয়ে আকুল মন,
তসবিহ পড়ে কাঁদি আমি
মগ্ন সারাক্ষণ।

​”লা ইলাহা ইল্লা আন্তা”
তুমি ছাড়া কেহ নাই,
“সুবহানাকা” পবিত্র তুমি,
তোমার মহিমা গাই।

“ইন্নী কুনতু মিনায যলেমিন”
আমি যে অপরাধী,
তোমার দয়া ছাড়া ওগো প্রভু,
কোথায় পাবো নিধি?

​সে আকুতি পৌঁছে আরশে,
দয়াল খোদার দ্বারে,
বিপদ কেটে জুটলো মুক্তি,
নদীর বালুর চরে।

তুমিও যদি বিপদে পড়ো,
কিংবা করো ভুল,
এই দোয়াতেই পাবে তুমি—
রহমতেরই কূল।

কবি: ঝিগলীঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ