১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেট খেলা নিয়ে বিরোধে কিশোর খুন

  • Update Time : ১২:০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে তারেক (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতারের ঠিক আগ মুহূর্তে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘড়গাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তারেক ঘড়গাঁও গ্রামের মৃত গাজি মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল অন্যতম। প্রত্যক্ষদর্শী আখলাকুর রহমান ও ঈসমাইল মিয়াসহ স্থানীয়রা জানান, বুধবার বিকেল থেকে ঘড়গাঁও এলাকার একটি খোলা মাঠে স্থানীয় কিশোররা মিলে ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে কোনো একটি বিষয় নিয়ে তারেকের সাথে তার বন্ধু আতিকের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আতিক আগে থেকে সাথে নিয়ে আসা ছুরি দিয়ে তারেককে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর জখম অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ঘাতক আতিকের বাবা মৃত সফিক মিয়া তিনটি হত্যা মামলার আসামি ছিলেন এবং সম্প্রতি জেলহাজতে থাকাকালীন তাঁর মৃত্যু হয়। ঘাতক আতিকের এমন নৃশংসতায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ক্রিকেট খেলা নিয়ে বিরোধে কিশোর খুন

Update Time : ১২:০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬