০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্বারী মোহাম্মদ জহুর উদ্দিন ফাউন্ডেশন’র ঈদ উপহার বিতরণ

  • Update Time : ১২:৫৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ আগস্ট ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: ঈদুল আযহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথে ‘আলহাজ্ব ক্বারী মোহাম্মদ জহুর উদ্দিন ফাউন্ডেশনের’ উদ্যোগে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রায়পুর গ্রামের প্রবাসী হুসাইন আহমদের বাড়িতে ইউনিয়নের অসহায়-দরিদ্র পরিবারের ৫৫ জন মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। ইউনিয়নের রায়পুর, টিমাইঘর, এওলারপাড়, নোয়ারাই, মদনপুর, কুমারপাড়া ও প্রতাবপুর গ্রামের ৫৫ জন নারী-পুরুষের মাঝে বুরকা-পাঞ্জাবী এবং প্রত্যেককে নগদ ৫শত টাকা করে বিতরণ করা হয়।
মাওলানা মোবাশ্বির আলীর সভাপতিত্বে ও মুহিবুর রহমান মিলাদের পরিচালনায় ঈদ উপহার বিতরণী ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার গয়াছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক হানিফ আলী, রায়পুর জামে মসজিদের ইমাম মাওলানা আহমদ আলী, সমাজসেবক ইমাদ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবুল লেইছ ও স্বাগত বক্তব্য রাখেন মানিক মিয়া।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ক্বারী মোহাম্মদ জহুর উদ্দিন ফাউন্ডেশন’র ঈদ উপহার বিতরণ

Update Time : ১২:৫৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ আগস্ট ২০১৯