০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কু-প্রস্তাবে রাজী না হওয়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে পিটিয়ে আহত : মামলা দায়ের

  • Update Time : ০২:১৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: এক বখাটের প্রেম এবং কু-প্রস্তাব প্রত্যাখ্যান করায় অস্টম শ্রেণির এক ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বরিশালের উজিরপুরে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিন উদ্দিন। গত শনিবার বিকেলে ওই উপজেলার ধামুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বখাটে ইমন মিয়ার (২২) বিরুদ্ধে ওই রাতেই মামলা করেন ছাত্রীর বাবা। অভিযুক্ত ইমন মিয়া ওই উপজেলার শোলক ইউনিয়নের মধ্য ধামুরা গ্রামের শহিদুল ইসলাম সোনা মিয়ার ছেলে। মামলায় উল্লেখ করা হয়, ইমন মিয়া দীর্ঘদিন ধরে একই এলাকার এক দিনমজুরের ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলো। বিভিন্ন সময় স্কুলে যাওয়া আসার পথে ওই ছাত্রীকে প্রথমে প্রেমের এবং পরে কু-প্রস্তাব দেয় ইমন। ছাত্রী রাজী না হওয়ায় গত শনিবার বিকেল ৪টায় ছুটি শেষে বাড়ি ফেরার পথে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে বখাটে ইমন। তার ডাক-চিৎকার স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিন উদ্দিন জানান, ছাত্রীর বাবার লিখিত অভিযোগ মামলা হিসেবে রুজু হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। ছাত্রী চিকিৎসায় সুস্থ হয়ে শীঘ্রই বাড়ি ফিরতে পারবে বলে তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কু-প্রস্তাবে রাজী না হওয়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে পিটিয়ে আহত : মামলা দায়ের

Update Time : ০২:১৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২