১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুরআন অবমাননাকারী কলেজ শিক্ষক নাদিরা ইয়াসমিনের শাস্তির দাবিতে হেফাজতের আল্টিমেটাম

  • Update Time : ০২:৫৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের জন্য নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম নরসিংদী জেলা। রোববার দুপুরে নরসিংদীর শিক্ষা চত্বরে বিক্ষোভ সমাবেশে করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নরসিংদী সরকারি কলেজ গেইটে অবস্থান করেন। ওই সময় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলেজের অধ্যক্ষ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। পরে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে  নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। সেখানে হেফাজত নেতকর্মীরা শিক্ষিকার বিচার চেয়ে জেলা প্রশাসক নিকট স্মারকলিপি প্রদান করে। জেলা হেফাজতের এই বিক্ষোভ মিছিলে সংহতি জানিয়ে অংশ নেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নাদিরা ইয়াসমিনকে যদি দ্রুত সময়ের মধ্যে অপসারণ না করা হয়। তাহলে আন্দোলন তীব্র ভাবে ছড়িয়ে পরবে। বক্তারা আরও বলেন, কুরআনের আইন বিরোধী কথা বলে এখনো কিভাবে নাদিরা ইয়াসমিন নরসিংদীতে আছে এটি আমাদের ইমানের প্রশ্ন! নাদিরা ইয়াসমিন যদি মিডিয়ার সামনে এসে তওবা করে নিজের কথা থেকে ফিরে আসে তাহলে আমরা তাকে ক্ষমা করতে পারি। অন্যথায় তাকে নরসিংদী থেকে অপসারণ করতে আমরা ঈদের পর তীব্র আন্দোলন গড়ে তুলব। নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় হেফাজত নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী বলেন, ‌‘আমি ব্যক্তিগত ভাবে এ বিষয়টি তদারকি করছি। আমি আশাবাদি আপনারা ধৈর্য্য ধরবেন। দ্রুত সময়ের মধ্যেই শিক্ষা উপদেষ্টা মন্ত্রনালয়ের সঙ্গে কথা বলে এ বিষয়টির সমাধান করা হবে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কুরআন অবমাননাকারী কলেজ শিক্ষক নাদিরা ইয়াসমিনের শাস্তির দাবিতে হেফাজতের আল্টিমেটাম

Update Time : ০২:৫৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫