০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুখ্যাত ডাকাত খালেক গ্রেফতার

  • Update Time : ১১:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জ জেলার আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য একাধিক  মামলার পলাতক আসামি কুখ্যাত ডাকাত আব্দুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ। (২৭  ডিসেম্বর) গভীর রাত ৩ টায় দুর্গম পাহাড়ি এলাকার কালেঙ্গা ছনবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল খালেক মিরাশি ইউনিয়নের লাতুরগাও গ্রামের জাহির ওরফে করম আলীর ছেলে। জানা যায়, চুনারুঘাট থানার  এস আই শেখ আলী আজহারের নেতৃত্বে এএসআই  রবিউল ইসলামসহ একদল পুলিশ এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে তাকে দূর্গম পাহাড়ী এলাকা  থেকে গ্রেফতার করেন। তাকে গ্রেফতারে এলাকায় স্বতি ফিরে এসেছে। অনেকেই ফোন করে থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন বলে পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম  জানান। চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ জানান, খালেকের বিরুদ্ধে হত্যা, ফরেস্ট অফিসার এসল্ট সহ মোট ৪টি মামলার  ওয়ারেন্ট ভুক্ত আসামী এবং পূর্বাঞ্চলের ত্রাস তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ। তার ভয়ে ভুক্তভোগীরা মুখ খুলতে সাহস পায় না। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে ধরতে চেষ্টা করছিল। চুনারুঘাটের পূর্বাঞ্চলসহ রানীগাও, মিরাশি, গাজিপুর ইউনিয়নের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। স্থানীয় সুত্র জানায় খালেক দীর্ঘ দিন থেকে গাছ চুরির চক্রের সাথে জড়িত। তার যোগ সাজসে  পূর্বাঞ্চলের গাছ চুরি হচ্ছে। কিন্তু তার ভয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি। তার বিরুদ্ধে কথা বললে চালানো হয় হামলা ও নির্যাতন। ইতিপূর্বে সে একাধিক ফরেস্টের লোকজনসহ স্থানীয়দেরকে মারপিটও করেছে।  রয়েছ হত্যা মামলাও তার বিরুদ্ধে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

কুখ্যাত ডাকাত খালেক গ্রেফতার

Update Time : ১১:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০