কুকুরের পাহাড়ায় মানব নবজাতক !!
- Update Time : ০২:৩৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া গ্রামে রাস্তার পাশে এক অজ্ঞাত পরিচয়ের নবজাতক ছেলে শিশুকে ৩টি কুকুর পাহাড়া দিচ্ছিল। শুক্রবার ভোরে এলাকার নবমশ্রেণির ছাত্রী প্রথমে বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজনদের খবর দেন। পরে পাশের বাড়ির হাসিম উদ্দিনের স্ত্রী হোসনা আরা খাতুন শিশুটিকে উদ্ধার করে নিয়ে তার বুকের দুধ পানসহ লালন পালন শুরু করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমারত হোসেন গাজীসহ উপজেলা ও জেলা সমাজসেবা অফিসের কর্মকর্তাগণ ঘটনাস্থল উপস্থিত হয়ে এ নবজাতককে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে ভর্তি করেন। এরপর থেকে হেফাজতকারী গৃহবধু হোসনা আরা খাতুন ও স্কাউট শিক্ষার্থীদের হেফাজতে শিশুটি ফুলপুর হাসপাতালে ভর্তি রয়েছে।
এমন সংবাদে উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেলসহ অনেকেই শিশুটিকে দেখতে হাসপতালে ভিড় করেন। হেফাজতকারী হোসনা আরা খাতুনসহ অনেকেই শিশুটিকে দত্তক নিতে চাচ্ছেন। ফুলপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ পন্ডিত জানান, এখন পর্যন্ত শিশুর শারীরিক অবস্থা ভাল রয়েছে। বর্তমানে শিশুটি তাঁর, সমাজসেবা ও পুলিশের হেফাজতে ভর্তি হাসপাতালে ভর্তি অাছে। উপজেলা সামাজ সেবা অফিসার সিহাব উদ্দিন খান বলেন, রোববার শিশুটিকে আদালতে নেয়া হবে। আদালত নিরাপদ মনে করলে কাউকে দত্তক বা আমাদের হেফাজতে দিয়ে বিষয়টির সুরাহা করবেন।





























