০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ
- Update Time : ০১:৩৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটি কন্যা শিশু। তার বয়স আনুমানিক এক দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বুধবার বিকালে শহিদুল্লাহ হল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল ৪টার দিকে ৯৯৯-এ কল পেয়ে নবজাতকের দরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নবজাতকের পরিচয় শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আল মোমেন বলেছেন, বুধবার বিকেলে শহিদুল্লাহ হলের পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নবজাতকের মরদেহটি কাপড় দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ ফেলে গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।





























