কাতিয়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
- Update Time : ০২:১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাতিয়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্টান শনিবার (১৬ ফেব্রুয়ারি) সংস্থার সভাপতি ফজলে রাব্বি মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. সামিউর রহমান রাজু ও সহ-সাংগঠনিক সম্পাদক হা. মইনুল বিন জামানের যৌথ পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা মুফতি আব্দুর রহমান, সংস্থার উপদেষ্টা আব্দুল খালিছ, হাজী মাসুক মিয়া, কওছর আহমদ, আবু ছাইদ, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ রায়হান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল আহমেদ তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরঅান তেলাওয়াত করেন হাফিজ মনজুর বিন জামান। সংস্থার ২০১৮-২০১৯ সেশনের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মুফতি আব্দুর রহমান। শপথগ্রহণকারী দায়িত্বশীলরা হলেন, মো: ফজলে রাব্বী মারুফ, মো: বদরুল আলম, মাও: সামিউর রহমান রাজু, হাফিজ রায়হান আহমদ, মো: মোফাজ্জল আহমদ, হাফিজ মইনুল বিন জামান, মো: সাইফুল আহমদ, মো: সাব্বির আহমদ, হাফিজ কামরান আহমদ, হাফিজ মন্জুর বিন জামান, হাফিজ শহিদুল ইসলাম, হাফিজ শাহাঙ্গীর আলম, মো: রাসেল আহমদ। কাতিয়া জামে মসজিদের ঈমাম হাফিজ মাওলানা রুহুল আমীনের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





























