কাতারে কুরআন প্রতিযোগিতায় বিশ্বনাথের মাহি’র প্রথম স্থান অর্জন
- Update Time : ১০:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: কাতারে অনুষ্ঠিত ২৫ তম শেখ জসিম বিন মোহাম্মদ বিন থানি পবিত্র কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে সিলেটের বিশ্বনাথের হাফিজ মো: সাইদ ইসলাম মাহি (১৩)। সে উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের আব্দুল ইসলামের দ্বিতীয় পুত্র। গত ৩ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় ২৬ জন প্রতিযোগীর মধ্যে সে প্রথম স্থান অধিকার করে।
হাফিজ মোঃ সাঈদ ইসলাম মাহি কাতারে একটি প্রাইভেট হাফিজিয়া মাদরাসায় অধ্যায়নরত। হিফজুল কুরআন প্রতিযোগিতায় চারটি দেশের পাঁচ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে মাহী। সে স্ব পরিবারে কাতারে বসবাস করে আসছে। কাতারে ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটি ২০১৮-এর প্রতিযোগিতাটি আয়োজন করে। কাতারে ইসলমী বিষয়ক প্রতিমন্ত্রী এইচ এইচ ড. গণিত বিন মুবারক আল কুওভারী কাছ থেকে প্রথম পুরস্কার ১ লক্ষ রিয়াল (প্রায় ২৩ লাখ ৫০ হাজার টাকা) গ্রহণ করে। সে ভবিষ্যতে সকলের কাছে দোয়া প্রার্থী।





























