কাজীদের নানান সুযোগ সুবিধার বিষয়টি সরকারের চিন্তাভাবনায় রয়েছে- এম এ মান্নান
- Update Time : ০৪:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: নিকাহনামাসহ অন্যান্য জরুরী রেকর্ড পত্র নিকাহ ও তালাক রেজিষ্ট্রারগণের নিজনিজ অফিসে সংরক্ষনের ব্যবস্থা গ্রহণসহ কাজীদের নানান সুযোগ সুবিধার বিষয়টি সরকারের চিন্তাভাবনায় রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রি এম এ মান্নান। তিনি বলেন, বর্তমান সরকার জনকল্যাণমূলক কাজে নিবেদিত হওয়ায় নাগরিক সুযোগ সুবিধার দিকে বেশি মনযোগী। দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সমাজ পুর্নগঠনে খুবই আন্তরিকতা নিয়ে কাজ চালিয়ে যাওয়ার কারণে দেশ এখন মধ্যম আয়ের ধারপ্রান্তে। শনিবার সকালে সিলেট রিকাবিবাজার অডিটোরিয়ামে সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিষ্ট্রার সমিতির উদ্যোগে আয়োজিত সদস্য সম্মেলন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃনালকান্তি দেব, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু শাফায়েত মো. শহিদুল ইসলামসহ বিভাগীয় ম্যারিজ রেজিষ্ট্রার সমিতির বিভিন্ন জেলার নেতৃবৃন্দরা।
সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রি সমিতির সভাপতি কাজি মাওলানা মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো. মঈনুল ইসলাম পারভেজ এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন ম্যারিজ রেজিষ্ট্রার বানিয়াচং উপজেলার সভাপতি কাজী আতাউর রহমান , বড়লেখা উপজেলার সাধারণ সম্পাদক হাজী মাওলানা রফিক আহমদ, সিলেট বিভাগীয় রেজিস্ট্রি সমিতির সদস্য কাজী মাওলানা মাহবুব আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক কাজী জমিরুল ইসলাম মমতাজ , সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল খান , যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. আব্দুল মান্নান, কাজী মাওলানা জয়নুল ইসলাম মুমিন, কাজী মাওলানা আব্দুস সামাদ, কাজী মাওলানা সিরাজুল ইসলাম ও সদস্য কাজী মাওলানা মাহবুব আহমদ।
বক্তারা বলেন- মাঝে মধ্যে পরিপত্রের মাধ্যমে বালামবইসহ অন্যান্য রেকর্ডপত্র সরকারী অফিসে দেয়ার নির্দেশ নামা রয়েছে আর এটা যদি বাস্তবায়ন হয় তাহলে জনস্বার্থ দারুন ভাবে বিঘিœত হবে এবং জনগণ হয়রানির সম্মুখীন হবেন। তাই জনস্বার্থ বিবেচনায় সমস্ত রেকর্ডপত্রাদী নিকাহ ও রেজিষ্ট্রারগণের নিজ নিজ কার্যালয়ে সংরক্ষণের জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি তুলেন তারা। এছাড়া প্রত্যেক নিকাহ ও তালাক রেজিষ্ট্রারকে নুন্যতমো একজন সহকারী নিয়োগ দেয়ার সুযোগও চান তারা ।






















