১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলেজ শিক্ষকের উপর হামলা
- Update Time : ০২:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: তুচ্ছ ঘটনার জের ধরে এক কলেজ শিক্ষকের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত কলেজ শিক্ষক প্রমথ চক্রবর্তীকে হাসপাতালে ভার্তি করা হয়েছে। জানা যায়, ১১ ডিসেম্বর সকাল পৌনে ১০টার দিকে পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জ কলেজ শিক্ষক প্রমথ চক্রবর্তী সঙ্গে বাড়ির সীমানা প্রচীর নিয়ে বাগবিতন্ডা হয় চন্দন কর ও তার সঙ্গীদের সাথে। একপর্যায়ে সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার বাসিন্দা চন্দন কর, তাপস রায় পার্থ, খোকন রায়, লিপন রায় ও দীপা রায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রমথ চৌধুরীর বসতঘরে ঢুকে তার উর হামলা করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। হামলায় কলেজ শিক্ষক প্রমথ চক্রবর্তী গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন প্রমথ চক্রবর্তী।

























