স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর- সুনামগঞ্জ সড়কের কলকলিয়া ইউনিয়নের খাশিলা অর্জন মার্কেটের নিকটবর্তী স্থানে ২৭ মার্চ অাজ সোমবার সড়ক দূর্ঘটনায় ২জন গুরুত্বর অাহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সড়ক দিয়ে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস উল্লেখিত স্থানে দুই শিশুকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আহত হয় শিশু পারভিন বেগম (১২) ও তার ছোট বোন ফারমিদা বেগম (৫)। তারা ছাতক থানার ঝিগলি গ্রামের মুনুর মিয়ার কন্যা। আহত তাদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে আশংকাজন অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়।
০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :





























