কলকলিয়া ইউনিয়নে অগ্নিদ্বগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু
- Update Time : ০৭:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নে অগ্নিদ্বগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে।
উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর (সোপাগাঁও) গ্রামের গোপাল
বিশ্বাসের স্ত্রী গীতা বিশ্বাস (২৪) নামের এক গৃহবধূর অগ্নিদ্বগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানাগেছে, শনিবার (৮ ডিসেম্বর) সকালে নিজ ঘরে রান্না করতে গিয়ে গৃহবধূ গীতার পড়নের কাপড়ে আগুন লেগে যায়। এতে গৃহবধূর শরীরের বিভিন্ন জায়গায় অগ্নিদ্বগ্ধ হলে গৃহবধূকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্তায় গৃহবধূ গীতা বিশ্বাস (২৪) মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে গৃহবধূ গীতা বিশ্বাসের স্বামী গোপাল বিশ্বাস জানান, ঘটনার দিন ভোরে তিনি মাছ ধরতে গিয়ে ছিলেন । ১১ টার সময় তিনি বাড়িতে এসে জানতে পারেন, সকাল ৭টায় তার স্ত্রী রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হন। আশে পাশের লোকজন সিলেট উসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।





























