১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলকলিয়া ইউনিয়নে মোহাম্মদীয়া লতিফিয়া ইসলামী সমাজকল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ
- Update Time : ০৩:৩৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে মোহাম্মদীয়া লতিফিয়া ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৮ জানুয়ারি শতাধিক দরিদ্র-অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হাফিজ ক্বারী নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী সাজ্জাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হাফিজ ক্বারী ফারুক গণি, মুহিবুর রহমান ছুফি, ক্বারী শিহাব উদ্দিন, সৈয়দ নছিউর রহমান, ছাইদুর রহমান, নছিইর রহমান, শফিকুর রহমান, শেখ সুয়েবুর রহমান সেবু তালুকদার, খছরু মিয়া, রেজাউল করিম, ক্বারী ফারুক আহমদ, জাবের হোসেন, মিজানুর রহমান প্রমূখ।





























