০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত বিশ্বনাথের চার পুলিশ সদস্য

  • Update Time : ০১:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের চারজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন থানার দুইজন উপ-পরিদর্শক (এসআই) ও দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। বুধবার (১৩ মে) সন্ধ্যায় তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায় তারা করোনা পজেটিভ। এ নিয়ে বিশ্বনাথ উপজেলায় পুলিশসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ জনে।

চার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, গত ১০ মে থানার ৮ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরের দিন ১১ মে নেওয়া হয় আরও ১৩ জনের নমুনা। প্রথম নমুনা নেওয়া ৮ জনের মধ্যে ৪ জনের রিপোর্ট এসেছে পজেটিভ। পরে নমুনা নেওয়া ১৩ সদস্যের রিপোর্ট এখনও আসেনি। তিনি বলেন, আক্রান্ত ৪ জনের অন্য কোনো উপসর্গ ছিল না, শুধু জ্বরটা ছিল বেশি। তারা আগে থেকেই আইসোলেশনে রয়েছেন। আজ ঘন্টাখানেক আগে তাদের নমুনার রিপোর্ট আমরা পেয়েছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

করোনায় আক্রান্ত বিশ্বনাথের চার পুলিশ সদস্য

Update Time : ০১:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০