করোনায় আক্রান্ত ডাঃ মঈন উদ্দিন ঢাকা আইসিউতে: ছাতকে মসজিদে মসজিদে মোনাজাতে মুসল্লীরা কান্না
- Update Time : ০৯:৩৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আনোয়ার হোসেন রনি, ছাতক থেকে :: সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডাক্তার মইন উদ্দিন মেডিসিন ও হৃদরোগ বিশেষঞ্জ রোগিদের সেবা করতে গিয়ে সিলেটের প্রথম করোনা পজিটিভ আক্রান্ত ও গুরুত্ব অসুস্থ হয়ে মেডিসিন ও হার্ট স্পেশালিস্ট ডা. মঈন উদ্দিন ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ছাতকে গরীবের ডাক্তার মইন উদ্দিন।
ছাতক উপজেলার গরীবের ডাক্তার প্রথমে ছাতক সদর হাসপতালে মেডিক্যাল অফিসার যোগদান করে অসহায় গরীবের বিনা টাকায় সেবা করে আসছে আজো পযন্ত একই ধারাবাহিকা অব্যাহত
রেখেছেন।
সিলেটে ইবনে সিনা হাসপাতালে তার ব্যক্তিগত চেম্মারে গরীবের জন্য রয়েছে বিশেষ ছাড়া।
সে সুনামগঞ্জের ছাতক শিল্পনগরী উপজেলার
উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে নিজ বাড়িতে প্রতি সপ্তাহ স্বামী-স্ত্রী মিলে ফ্রি দেখতেন শ’শ’ রোগিদেরকে। তাদের সবার খোজ খরর প্রতিনিয়ত নিয়েছেন। জানা গেছে, গত ৬ এপ্রিল পরীক্ষায় ধরা পড়েন করোনায় আক্রান্ত রোগি হিসেবে। পরে তাকে উন্নত চিকিৎসার সেবার জন্য
সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখান থেকে তার শারিরিক অবস্থার অবনতি হলে অবশেষে তাকে গত ৯ এপ্রিল সিলেট থেকে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা আইসিইউতে ভতি করা হয়েছে।
তিনি ছাতক সদর উপজেলার হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করে গোবিন্দগঞ্জ জননী ফামের্সীতে দীর্ঘ ৪ বছর বিনা টাকায় রোগিদের সেবা করেছে। গরীবের ডাক্তার বলে খ্যাত এ হাসপাতালে সিলেটের ওসমানী মেডিক্যাল হাসপাতালে মেডিসিন ও হার্ট স্পেশালিস্ট ডাক্তার মইন উদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবাই তার জন্য দোয়া করেছে। ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন ছাতকে গরীবের ডাক্তার ও সিলেটের ওসমানি মেডিক্যাল হাসপাতালে সহকারি অধ্যাপক মেডিসিন ও হার্ট স্পেশালিস্ট ডাক্তার মইন উদ্দিন। গরীবের ডাক্তার নামেই যার পরিচয়।
তিনি গরিব অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসা সেবার হাত বাড়িয়ে দেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এমন কথা এখন কল্পনা করা যায় না। কিন্তু সৃষ্টিকর্তা যদি মানুষের হৃদয়ে মায়া-মমতা, বিচার-বিবেক ও জ্ঞান, বুদ্ধি দিয়ে মানুষকে সৃষ্টি না করতো তবে এসব বাস্তব ইতিহাস সৃষ্টি হতো না। আর এ মূল্যবান বাস্তবটির যথার্থতা খুঁজে পাওয়া যায় ডাক্তার মইন উদ্দিনের জীবন
আদর্শে। তিনি একজন সহকারি অধ্যাপক মেডিসিন ও হার্ট স্পেশালিস্ট।
সার্বক্ষণিক চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকেন। সময় মতো হাসপাতালে থাকা অসুস্থ মানুষগুলোর পাশে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে।
এব্যাপারে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সৈয়দা ফাতেমা বেগম এ প্রতিনিধিকে জানান স্যার
মন দিয়ে রোগীর সব কথাই শুনেন এবং সমস্যার কথা শুনে সঠিক চিকিৎসা সেবা দিয়ে মানুষের মন জয় করেছেন তিনি। তার কাছে চিকিৎসা সেবা নিতে আসা গরীব মানুষগুলোর কাছে ভিজিট নেন না। মানবতার সেবায় নিবেদিতপ্রাণ ডাক্তার
সহকারি অধ্যাপক ডাক্তার মইন উদ্দিনের পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার জানান, অনেক গুনের অধিকারী এ পরোপকারী মানবিক ডাক্তার “ডাক্তারদের আইডল”। তিনি হেরে যেতে পারেন না।তার উপর নির্ভর করে থাকে শ’শ’ অভাবী পরিবার, যাদের তিনি সহযোগিতা করেন। ডাক্তার মইনউদ্দিনে সুস্থতা কামনায় রোববার জোহর
নামাজ শেষে ছাতকের গোবিন্দগঞ্জ, ধারনাবাজার, ছাতক, বুড়াইর গাওবাজার, জাউয়াবাজারসহ
অধশতাধিক মসজিদে মসজিদে দোয়া, কান্না মোনাজাতে মুসল্লিরা ও করোনা আক্রান্ত রোগ থেকে তাকে রক্ষার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া ও মোনাজাত রোববার জোহর নামাজ শেষে অনুষ্ঠিত হয়েছে।
মহান আল্লাহর দরবারে করোনায় রোগ থেকে মুক্তির লক্ষে মোনাজাতে বলেন, ডাক্তারের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। হে আল্লাহ! তুমি তাকে সুস্থ করে দাও। তাকে নিয়ে তার পরিবার, আজকে মুসল্লিদের সঙ্গে তোমার দরবারে হাত তুলেছেন, তুমি আমাদের
দোয়া কবুল করো। তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তুমি রাহমানুর রহিম। তুমিই জীবনদাতা, তুমি সবকিছুর মালিক। মসজিদে মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। এখন তিনি মৃত্যুশয্যায়।





























