০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে অসহায় কর্মহীন শতাধিক পরিবারে চাল বিতরণ

  • Update Time : ০৯:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আয়োজনে অসহায় কর্মহীন শতাধিক শব্দকর পরিবারের মাঝে সরকারী বরাদ্দকৃত ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় আদমপুর রোডস্থ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের সামনে শতাধিক শব্দকর পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, পৌর কাউন্সিলর আনসার শোকরানা মান্না, মো. আফজাল হোসেন প্রমুখ। এর আগে পৌর এলাকার কর্মহীন ৬০ পরিবারের মাঝে সরকারী বরাদ্দকৃত জনপ্রতি ৫০০ টাকা করে নগদ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে অসহায় কর্মহীন শতাধিক পরিবারে চাল বিতরণ

Update Time : ০৯:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০