১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মাক্স বিতরন
- Update Time : ০২:৪৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হক’র নির্দেশে করোনা ভাইরাস সংক্রমন প্রতহতে সচেতনতা বৃদ্ধির লক্ষে অস্থায়ী বেদে পল্লীতে ভানুগাছ পৌর বনিক সমিতির পক্ষথেকে পনেরোটি বেদে পরিবারের মধ্যে মাক্স বিতরন করা হয়। এসময় পৌর বনিক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বনিক সমিতির সাধারন সম্পাদক এড. সানোয়ার হোসেন, বনিক সমিতির সদস্য সোহেল মিয়া, ব্যবসায়ী অজিত প্রমুখ।
এড. সানোয়ার হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার রুটিন ওয়ার্ক হিসেবে ভানুগাছ বাজার পর্যবেক্ষন করতে এলে দেখেন এক বেদে অসচেতন ভাবেই বাজার করতে বাজারে চলে আসে, তাকে মাক্স নাই কেন জিজ্ঞেস করলে সে বলে তার মাক্স কেনার সামর্থ নাই, তৎক্ষনাত নির্বাহী কর্মকর্তা নির্দেশ দিলে ব্যবসায়ী সমিতির পক্ষ হতে মাক্স কিনে বেদে পল্লীতে বিতরন করি।
বিতরনের সময় বেদেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন পরামর্শ দেন পৌর বনিক সমিতির সাধারন সম্পাদক এড. সানোয়ার হোসেন।





























