১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কওমী সনদের স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী আলেম-উলামার অন্তরে স্থান করে নিয়েছেন

  • Update Time : ০৫:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

সিলেট থেকে বিশেষ প্রতিনিধি :: কওমী সনদের স্বীকৃতি প্রদান করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মদরাসায় পড়ুয়া শিক্ষার্থীদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আলেম-উলামার অন্তরে স্থান করে নিয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী, আল্লামা আহমদ শফী, আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ সহ স্বীকৃতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে মহানগর ইমাম সমিতির নেতৃবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেছেন। নেতৃবৃন্দ দ্রুত স্বীকৃতি বাস্তবায়নেরও আহবান জানান।
মাননীয় প্রধানমন্ত্রীর কওমী স্বীকৃতি এবং সুপ্রিমকোর্টের সামন থেকে মূর্তি অপসারণের আশ্বাসে ইনু, মেনন, বাদলদের ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা আলেম-উলামার শানে একের পর এক লাগামহীন অশ্রাব্য মন্তব্য করে দেশে সংঘাত বাঁধানোর পায়তারা করে যাচ্ছে। এসব আচরণ কোন প্রকৃত মানুষের হতে পারেনা। জনবিচ্ছিন্ন অমানুষরাই এমন আচরণ করতে পারে। যারা মাননীয় প্রধানমন্ত্রীর অনুকরণায় মন্ত্রী-এম.পি হয়ে সর্বজন শ্রদ্ধেয় আলেম-উলামার শানে বেয়াদবীমূলক শব্দ উচ্চারণ করে যাচ্ছেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর নেতৃবৃন্দ তাদের এসব মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওদের লাগাম টেনে ধরা ও অহেতুক আস্ফালন বন্ধ করারও আহবান জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠক মধুবন সুপার মার্কেটস্থ ইমাম সমিতির কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সেক্রেটারি কারী মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয় এবং মাওলানা হাবীব আহমদ শিহাবকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট অভিষেক উদযাপন আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও কাজলশাহ জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ক্বারী শহিদ আহমদকে মহানগর ইমাম সমিতির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কওমী সনদের স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী আলেম-উলামার অন্তরে স্থান করে নিয়েছেন

Update Time : ০৫:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭