ওসমানী হাসপাতালে আগুণ নিয়ন্ত্রণকারী আনসার নাসিরকে সম্মাননা প্রদান
- Update Time : ০৩:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত ৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় অত্র হাসপাতালে আইসিইউ ওয়ার্ডের পাশে বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে অগ্নিকান্ড সৃষ্টি হয়। আগুন লাগার খবর পেয়ে হাসপাতালে কর্মরত আনসার কমান্ডার মোঃ নাসির উদ্দিন তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে হাসপাতালের হাজার হাজার রোগীর জীবন সহ সরকারি সম্পদ রক্ষা পেয়েছে।
আনসার কমান্ডার মোঃ নাসির উদ্দিনের সাহাসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ৭ মে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকাস্থ সদর দপ্তরের মহাপরিচালকের পক্ষে আনসার-ভিডিপি’র সিলেট জেলা কমান্ড্যান্ট মোঃ ফখরুল আলম তাকে সনদপত্র ও প্রাইজমানি দিয়ে পুরস্কৃত করেন।
এছাড়াও গত ১৭ এপ্রিল সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ ইউনুছুর রহমান সাহাসিকতাপূর্ণ কাজ করায় তাকে সনদ প্রদান করেন।
মোঃ নাসির উদ্দিন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। তিনি গত ১১ নভেম্বর ২০১৮ইং হতে ক্যাম্প ইনচার্জ হিসেবে যোগদান করে হাসপাতালের ভেতরে চুরি, ছিনতাই, মোবাইল চুরি সহ বিভিন্ন গোলযোগ নিরসন এবং মাদকসেবীদের পরক্ষভাবে ধরতে সক্ষম হয়েছেন। এমনকি হাসপাতালের ভূয়া পরিচালক নামধারীকে আটক করে থানায় সোর্পদ করেন।
মোঃ নাসির উদ্দিন আনসার-ভিডিপি সংগঠনের সুনাম, হাসপাতালে শৃংখলা ও ভাবমূর্তি রক্ষায় উজ্জল ভূমিকা পালনের পাশাপাশি সাহসিকতার সাথে নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। বিজ্ঞপ্তি





























