ওসমানী নগর কোচিং এসোসিয়েশন’র কমিটি গঠন সম্পন্ন
- Update Time : ০৮:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের ওসমানীনগরে “একীভূত শিক্ষা, হোক মোদের দীক্ষা “এই শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার (২৩ আগস্ট) ওসমানী নগরের অন্তর্গত সকল কোচিং সেন্টারের অনুমতিক্রমে ওসমানী নগর কোচিং এসোসিয়েশনের গঠনতন্ত্র ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অনুমোদন ও কার্যনির্বাহী কমিটির গঠনের লক্ষ্যে তাজপুরস্থ “শিরোপা কোচিং” সেন্টারে ওসমানী নগরের অন্তর্গত সকল কোচিং সেন্টারের পরিচালক বৃন্দদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে খসড়া গঠনতন্ত্র অনুমোদিত হয়। এবং কার্যনির্বাহী কমিটির জন্য সদস্য বৃন্দ ও সাধারণ সদস্যদের মধ্য থেকে বিভিন্ন পদের জন্য নির্বাচন করা হয়। উক্ত সভায় তাজপুরস্থ শিরোপা কোচিং সেন্টার পরিচালক মোজাহিদ আলীকে উপদেষ্টা নির্বাচিত করা হয়।
কার্যকরী কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি এম,এ তাহের, সহ-সভাপতি নিউটন ধর, সাধারণ সম্পাদক জুলফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন দেব, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, প্রচার ও যোগাযোগ সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ মোজাক্কির আহমেদ নাজু, কমিটির সদস্য নাহিদ
আহমদ, কাউছার আহমদ। এছাড়াও সাধারণ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ দেব, হাবিব মিয়া, সাদিকুর রহমান, শিপা নুর, নাদিম হোসেন দিপু, মোনাঈম আহমদ, জুয়েল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























