০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগর থেকে কিশোরী অপহরণ : চট্টগ্রামে উদ্ধার

  • Update Time : ০৪:০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগর থেকে অপহরণের আড়াই মাস পর এক স্কুলছাত্রী কিশোরীকে (১৭) চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য, জাহেদ হাসান ও দিবাস চন্দ্র দাস চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামীকে গ্রেপ্তারসহ কিশোরীকে উদ্ধার করেন। রোববার আসামী সোয়েব হাসানকে (২২) আদালতে এবং ভিক্টিম কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেছে পুলিশ।

জানাগেছে, গত ৭ জুন ওসমানীনগরের আহমদনগর এলাকার ওই কিশোরীকে জোরপূর্বক তুলে নেয়; এমন অভিযোগ এনে কিশোরীর বাবা প্রথমে নেত্রকোণার কেন্দুয়া থানার পাটুয়াপাড়া গ্রামের মৃত মধু মিয়ার ছেলে শোয়েব হাসান এবং তার মা ও ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে ওসমানীনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তি মাধ্যমে আসামী ও ভিক্টিমের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামে গিয়ে অভিযান চালায় পুলিশ।

এসআই সুবিনয় বৈদ্য বলেন, ‘১১ আগস্ট এই অপহরণ মামলার তদন্তভার পেয়ে আমাদের সহকারি পুলিশ সুপার (সার্কেল) ও ওসি সাহেবের সহযোগিতায় অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে আসামী গ্রেপ্তারসহ ভিক্টিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগর থেকে কিশোরী অপহরণ : চট্টগ্রামে উদ্ধার

Update Time : ০৪:০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২০