ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
- Update Time : ০২:৪১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের গোয়ালাবাজারস্থ নিজস্ব কার্যালয়ে ক্লাব সদস্যদের গোপন ভোটে সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শিপন আহমদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া গত মঙ্গলবার ক্লাব সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে সভাপতি মনোনীত হন যুগান্তর প্রতিনিধি জুবেল আহমদ সেকেল। সহ-সভাপতি পদে উজ্জ্বল ধর, সহ-সাধারণ পদে আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ পদে আব্দুল মতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক পদে রনিক পাল ও দপ্তর সম্পাদক এস. জামান ফরহাদ মনোনীত হন।
ক্লাবের নির্বাহী সদস্য পদে এমএফ আলী ফয়েজ, সিতু সূত্রধর, কয়েছ মিয়া, আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন, নূরুল ইসলাম রাফি মনোনীত হয়েছেন।
ভোট গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান, গোয়ালাবাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রব গেদা মিয়া, সাধারণ সম্পাদক পরিমল দেব ও সাংবাদিক শিপন খান প্রমুখ।





























