ওসমানীনগরে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- Update Time : ০৫:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শাহীন চৌধুরী, ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগর উপজেলায় নির্মাণের পথে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জানা যায়, উপজেলার গোয়ালাবাজারে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থাপন করা হবে, যার ফল স্বরূপ সম্প্রতি দরপত্র (টেন্ডার) করা হয়েছে। এতে অবসান হতে যাচ্ছে সাস্থ্যসেবার মত জটিল সমস্যার। উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণের জন্য ইতিপূর্বে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নিধারিত স্থানে ভূমি অধিগ্রহন করা হয়েছে, উপজেলাবাসির অনেক প্রতিক্ষার অবসানের পর নির্মানের পথে এবার উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স ভবন, সেবায় সমৃদ্ধ হবে উপজেলার জনসাধারন ।
এ ব্যাপারে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন- আমি নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছি এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। বিগত ৫ বছরে আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে।



















