ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- Update Time : ০৬:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে কুমিল্লাগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৪-১৮৮৫) ও সিলেটগামী প্রাইভেট কারের (চট্টমেট্রো গ ১১-১৯২০) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালকসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী।
এরমধ্য মারাত্মক আহত একজনকে সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছ।
আজ শুক্রবার সকাল ৭টায় উপজলার তাজপুর বরায়া চানপুর নামক স্থানে এ ঘটনাটি হয়।
নিহতরা হলেন-শ্রীমঙ্গল উপজলার সাতগাঁও এলাকার স্বপন কুমার দাশ (৫০), তার স্ত্রী লাভলী রাণী দাশ (৪২) ও তাদর এক সÍান (৮)। প্রাইভেট কার চালকসহ ২ জনের পরিচয় জানা সম্ভব হয়নি।
মারাত্মক আহত স্বপন কুমার দাশের আরেক সÍানক (১০) সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পয় ফায়ার ব্রিগড সিলেটের উপ-পরিচালক কোবাদ আলী সরকার ও তাজপুর ইনচার্জ লিয়াকত আলীর নেতৃত্বে ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করে। বাসটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।
ফায়ার ব্রিগেড সিলেটের উপ-পরিচালক কোবাদ আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার ও আহতকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





























