১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে সাদিপুর ইউপির উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

  • Update Time : ০৩:০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউপি উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন বহাল রয়েছে। শনিবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আবু লায়েস দুলাল।

তিনি জানান, ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সবার তথ্য সঠিক থাকায় কোনোটি বাতিল হয়নি।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মো. কবির উদ্দিন আহমদ (আ’লীগ),আব্দুর রব আল মামুন (বিএনপি) ও গোলাম কিবরিয়া (স্বতন্ত্র), আব্দুল আজিজ (স্বতন্ত্র)।

উল্লেখ্য, উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুর রব চলতি বছরের ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন গত ১৪ সেপ্টেম্বর এ ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। গত ২৩ সেপ্টেম্বর ছিলো মনোনয়পত্র দাখিলের শেষ দিন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং আগামী ২০ অক্টোবর সাদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে সাদিপুর ইউপির উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

Update Time : ০৩:০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০