ওসমানীনগরে শতাধিক গরিব ছেলেদের মধ্যে ফ্রি খৎনা সম্পন্ন
- Update Time : ০৩:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগর উপজেলায় আলহাজ্ব মছদ্দর আলী এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে গরিব অসহায় শতাধিক ছেলেদের মধ্যে ফ্রি সুন্নাতে খৎনা সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ জুন) বেলা ১১টায় উপজেলার সাদীপুর ইউনিয়নের নুরপুর গ্রামে ট্রাস্টের সভাপতি মো. জিলু মিয়ার সভাপতিত্বে ও সজ্জাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধা ও সাবেক চেয়ারম্যন কবির উদ্দিন আহমদ, বিশেষ অতিথি ছিলেন পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান রজব, রোটারিয়ান জাকারিয়া ইফতেখার শামিম, যুক্তরাজ্য প্রবাসী ছুরুক মিয়া, উপজেলা প্রকল্প অফিসের উপসহকারী প্রকৌশলী আলমগীর রেজা, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লবের সহ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক মুহিব হাসান, হাছন উল্লা, আব্দুল খালিক, আপ্তাব আলী, তফজ্জুল, তারা মিয়া প্রমুখ।





























