০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় বিশ্বনাথের আ.লীগ নেতা নিহত

  • Update Time : ০৩:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় বিশ্বনাথের আ.লীগ নেতা রফিক মিয়ার (৫৫) নিহত হয়েছেন। তিনি বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও উলুপাড়া গ্রামের মৃত একরাম মিয়ার ছেলে। (৪ নভেম্বর) সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের কদমতলা নামস্থানে এঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে নিহত রফিক মিয়ার ছেলে নূর মিয়া সাংবাদিকদের বলেন, সোমবার সকালে বাবাকে ওসমানীনগর কদমতলা নামক স্থানে রেখে আসি। এর কিছুক্ষণ পরে খবর পাই বাবাকে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে সড়কে ফেলে যায়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বাবাকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় বিশ্বনাথের আ.লীগ নেতা নিহত

Update Time : ০৩:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯