ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইউপি সদস্য নিহত
- Update Time : ০৫:৪০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহীন চৌধুরী, ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১জন নিহত হয়েছেন।
জানা যায়, ১৫ অক্টোবর (সোমবার) বিকেল ৫ টায় উছমানপুর থেকে মোটর সাইকেল যোগে তাজপুর আসার পথে মোটর সাইকেল আরোহী উছমানপুর ইউপির ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য ও ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদিকা শিপ্রা রানী দত্ত তাজপুর বালাগঞ্জ রোডস্থ ব্রাক অফিসের সামনে মোটর সাইকেলের পিছনের চাকায় পরনে থাকা ওড়না পেছিয়ে মোটর সাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।
এসময় উপস্থিত লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ দিকে শিপ্রা রানীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গনদাবী পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার উপদেষ্টা উছমান পুর ইউপি চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক, পরিষদের সভাপতি শেখ ফয়ছল আহমদ,সাধারন সম্পাদক শরীফ আহমদ চৌধুরী,অর্থ সম্পাদক শাহীন মিয়া চৌধুরী, শ্রম ও পেশাজীবি সম্পাদক ডিড রাইটার সালেহ আহমদ, ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কান্তি দে ও সাধারন সম্পাদক ডিকে জয়ন্ত ।



















