ওসমানীনগরে মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন
- Update Time : ১২:৪৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগর উপজেলার মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে, সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলামের পরিচালনায়, বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত সভায় সর্ব সম্মতি ক্রমে মাওলানা কাজী মঞ্জুর আহমদ কে সভাপতি, ডাঃ এনামুল হক কে সহ-সভাপতি, পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম কে সদস্য সচিব, ও মো. খালেদ মিয়া, মো. বিলাল উদ্দিন, মাজহারুল ইসলাম, মোছা. নাজমা বেগম, জহুরুল হক, বদরুজ্জামান, জাহেদা বেগম এবং লিলি রানী দাশকে সদস্য করে কমিটি গঠন করা হয়। উক্ত সভায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী। শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন ও স্থানীয় বিশিষ্ট সমাজকর্মী নেতৃবৃন্দ।





























