ওসমানীনগরে বোয়ালজুড় ইউনিয়ন খেলাফত মজলিসের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৪:০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কেএম রায়হান :: খেলাফত মজলিস সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের উদ্যোগে এক বিশাল কর্মী ও সুধী সমাবেশ ২৫ অক্টোবর বৃহস্পতিব বিকেলে স্থানীয় কালীবাড়ি বাজারে অনুষ্টিত হয়।
ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী জিল্লুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক সংগঠনের মনোনীত সিলেট-৩ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা শিক্ষা বিষয় সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও, সৈয়দ আলী আসগর, অফিস সম্পাদক মাও, আশিকুর রহমান, মক্কা মহানগরী সভাপতি মাও, আব্দুল করিম, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ ছইদুর রহমান, বালাগঞ্জ উপজেলা সভাপতি মাও, হুসাইন আহমদ আওলাদ, সহ-সভাপতি মাওলানা আতাহার আলী রুপাপুরী, হুসাইন আহমদ মিসবাহ,
সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, সহ-সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন মিসলু, গিয়াস উদ্দিন নোমান, ছাত্র মজলিস সরকারী কলেজের সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মেম্বার, শ্রমিক মজলিস উপজেলা সভাপতি সালেহ আহমদ রাজু, প্রবাসী মজলিস নেতা কেএম রায়হান, ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলার সাবেক সভাপতি আবুবকর, বর্তমান সভাপতি নাসিম আহমদ সোহাগ, উপজেলা নির্বাহী সদস্য বেলাল আহমদ তালুকদার, মাও, দিলোয়ার আহমদ প্রমুখ।



















