১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে বিয়ে বাড়িতে চোরের হানা

  • Update Time : ০৪:২৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে বিয়ে বাড়িতে চোরের হানা দেয়ার সংবাদ পাওয়া গেছে। চোরেরা বাড়ির একাধিক গেটের তালা কেটে এবং বসতঘরের মূল দরজার ছিটকানি ভেঙে চুরির চেষ্টাকালে বাড়ির লোকজন জেগে উঠে। এসময় চোরেররা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে উপজেলার গোয়ালাবাজার গ্রামতলা রোড এলাকায়। জানা যায়, সাংবাদিক আনোয়ার হোসেন আনার খালাতো ভাই লন্ডন প্রবাসী রিপন মিয়ার বিয়ে সম্পন্ন হয় শনিবার। ঐ দিন রাত ২টার দিকে একদল চোর মূল ফটকে পরপর দুটি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং বসত ঘরের দরজার ছিটকানি ভেঙে ঘরে ঢুকার চেষ্টা করে। এসময় ঘরে থাকা লোকজন টের পেয়ে জেগে উঠেন। ঘরের লোকজন প্রাণ ভয়ে দরজা চেপে ধরে রাখার পরও চোরেরা জোর চেষ্টা করে। তাৎক্ষণিক মোবাইল ফোনে বিষয়টি ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুনসহ পাশ্ববর্তী আত্মীয় স্বজনকে জানালে চোরেরা বুঝতে পেরে দ্রুতপালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সাংবাদিক আনোয়ার হোসেন আনা বলেন, রাতে প্রবাসী রিপন মিয়ার বাড়িতে একদল দুস্কৃতিকারীরা হানা দেয়। ওরা চোর না ডাকাত বুঝা মুশকিল। ঘরের লোকজন জাগ্রত থাকাবস্থায় একাধিক গেটের তালা কেটে বসত ঘরের মূল দরজার ছিটকানি ভেঙে দেয়। এমনকি ঘরের লোকজন দরজা চেপে ধরে রাখার পরও তারা বল প্রয়োগ করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে বিয়ে বাড়িতে চোরের হানা

Update Time : ০৪:২৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯