ওসমানীনগরে বাড়িতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক আটক
- Update Time : ০৪:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে জাকির মিয়া(২৮) নামে এক লম্পট কর্তৃক ১৬ বছরের এক কিশোরী ধর্ষিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার সাদিপুর ইউপির লামা গাভুরটিকি গ্রামে। এ ঘটনায় পাশবিক নির্যাতনের স্বীকার কিশোরীর মা বাদি হয়ে সোমবার রাতে জাকিরকে একমাত্র আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন, মামলা নং-০৯ ।
এদিকে মামলা দায়েরের পর রাতে ওসমানীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণকারী লম্পট জাকির মিয়াকে গ্রেফতার করে।
পুলিশ ও নির্যাতিতা কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, পিতৃহীন গরীর পরিবারের কিশোরীর মা সোমবার সকালে গ্রামের অন্য লোকের বাড়িতে ঝিয়ের কাজ করতে যান কিশোরীকে বাড়িতে একা রেখে। দুপুর দেড়টার দিকে একই গ্রামের আব্দুস ছালামের ছেলে জাকির মিয়া(২৮) তাদের বাড়িতে আসে। ঘরে আর কেউ না থাকার সুযোগে এই কিশোরীকে জোরপপূর্বক লম্পট জাকির মিয়া ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর পর কিশোরীর মা বাড়িতে আসলে ধর্ষণের বিষয়টি সে তার মাকে জানায়।
কিশোরীর মা জানান, আমি গরীব ও অসহায় মানুষের বাড়িতে কাজ করে মেয়েকে নিয়ে চলছি। আমার কিশোরী মেয়েকে একা বাড়িতে রেখে অন্য জায়গা কাজ করতে গেলে এর সুযোগে লম্পট জাকির আমার মেয়ের এই সর্বনাশ করে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন কিশোরী ধর্ষনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের সাথে জড়িত জাকিরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান,নির্যাতিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) প্রেরণ করা হয়েছে।





























