ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
- Update Time : ০৭:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় চমক আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার উছমানপুর ইউপির রাঙ্গাপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত চমক আলী উপজেলার রাঙ্গাপুর গ্রামর মৃত গোলাম আলীর ছেলে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন প্রতিপক্ষের হামলায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে রাঙ্গাপুর গ্রামের চমক আলীর হাঁস একই বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে আলাল মিয়া গংদের মোরগীর সাথে মারামারিকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে আলাল মিয়ার ভাইসহ বেশ ক’জন মিলে অর্তকিতভাবে চমক আলীর উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় চমক আলীকে তাজপুর প্যারাডাইজ ক্লিনিকে নিয়ে যাবার পথে তিনি মারা যান। নিহতেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।





























