০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে পুলিশের সাথে গোলাগুলি, গ্রেফতার ১

  • Update Time : ০২:১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে পুলিশের সাথে গোলাগুলির ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী আতিক মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ৭টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে গোপন সংবাদেরভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতিক উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামের মৃত জোয়াদ উল্লাহর ছেলে। তিনি বর্তমান গোয়ালাবাজার এলাকার বাসিন্দা। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওসমানীনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৬ মার্চ দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিয়ানীবাজার উপজেলার উত্তর চন্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চরইসব গ্রামের ইর্শাদ উল্লাহর ছেলে ডাকাত সুহেল মিয়াকে গ্রেফতার করে ওসমানীনগর থানার একদল পুলিশ। পুলিশের ভাষ্যমতে, জিজ্ঞাসাবাদে ডাকাত সুহেল তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। ৭ মার্চ ভোরে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য উপজেরার চরইসবপুর এলাকায় অভিযান চালায়। এসময় আতিক ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে অন্তত ৫ পুলিশ সদস্য আহত হন। পুলিশও আত্মরক্ষার্থে ডাকাতদের প্রতিরোধ করতে কয়েক রাউন্ড গুলি করলে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় সুহেল ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়। ওই সময় ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ কয়েক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় ৭ মার্চ রাতে পুলিশ বাদী হয়ে ওসমানীনগর থানায় পৃথক মামলা দায়ের করে। ওই মামলায় রবিবার সকালে আতিককে গ্রেফতার করে পুলিশ। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আল মামুন জানান, ‘আতিক পুলিশের সাথে গোলাগুলির ঘটনা ছাড়াও আরো কয়েকটি ডাকাতির ঘটনার সাথে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাও রয়েছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে পুলিশের সাথে গোলাগুলি, গ্রেফতার ১

Update Time : ০২:১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯