০২:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে পুলিশের ‘গণ সচেতনতামূলক’ সভা-র‌্যালি

  • Update Time : ০১:৪৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন সম্পর্কে ট্রাফিক সচেতনতামূলক সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, ‘সড়কে শৃংখলা ফেরাতে সরকার সড়ক পরিবহন আইন-২০১৮ তৈরি করেছে। এতে পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হয়েছে। এ আইন মেনে চললে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা বৃদ্ধি পাবে। আশাকরি, একজন যোগ্য নাগরিক হিসেবে এ আইন মেনে চলে সড়ক দুর্ঘটনা রোধে সকলে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ ভূমিকা রাখবেন’।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক।

উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আনা, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, পরিবহন মালিক নেতা কাপ্তান মিয়া, শ্রমিক নেতা মকবুল আলী প্রমুখ।

সভার শেষে সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সবাইকে অবগত করতে সিলেট-ঢাকা মহাসড়কে একটি র‌্যালি বের করা হয়। এসময় সড়ক আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে পুলিশের ‘গণ সচেতনতামূলক’ সভা-র‌্যালি

Update Time : ০১:৪৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯