১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানীনগরে পুলিশের অভিযানে গ্রেফতার ৬
- Update Time : ০৪:৩৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ও বুধবার (১১ সেপ্টেম্বর ) ভোরে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীরা হচ্ছেন, উপজেলার উসমানপুর ইউনিয়নের লামাপাড়া গ্রামের মুসলিম মিয়ার ছেলে শাকিল মিয়া, ও মনসুর আলী, রাউৎখাই গ্রামের মৃত তাহিদ উল্লার ছেলে মফুর মিয়া, ও একই গ্রামের তাহিদ উল্লার স্ত্রী সাফিয়া বেগম, তাজপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রেজাউল ইসলাম রাজন ও গোয়ালাবাজারের আব্দুল হেকিমের পুত্র টিপু সুলতান টিপু। এদের মধ্যে শাকিল মিয়া হচ্ছে পুলিশ এসল্ট মামলার আসামী। গ্রেফতারের সত্যতা স্বীকার করে ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী বলেন, ধৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























