০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার

  • Update Time : ০১:০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার তাজপুর ইউপির রাখালগঞ্জ বাজারের একটি সেলিম মিয়ার রিকশার ওয়ার্কশপ থেকে পাইপটানটি উদ্ধার করে সিলেট পুলিশ অফিসের মাদক সেলের সদস্যরা।
পাইপগান উদ্ধার ঘটনায় শুক্রবার রাতে মাদক সেলের এসআই কামরুল আলম বাদি হয়ে ওসমানীনগর থানায় অস্ত্র আইনে (মামলা নং-০৬) দায়ের করেন। মামলায় আসামি করা হয় বিশ্বনাথ উপজেলার সৎমানপুর বর্তমান খারজান গ্রামের পলাতক মাদক ব্যবসায়ী সেলিম মিয়াকে(৪৬)। সেলিমের বিরুদ্ধে একাধিক মাদক মাললা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মাদক সেলের অফিসারগণ গত শুক্রবার রাতে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউপির খারজান গ্রামের মাদক ব্যবসায়ী সেলিম মিয়ার বসতঘরে অভিযান চালায়। এসময় সেলিম পালিয়ে গেলেও তার ঘর তল্লাশি করে ১২টি পুটলায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ওসমানীনগর উপজেলার রাখালগঞ্জ বাজারে সেলিম মিয়ার রিকশার ওয়ার্কশপের অভিযানকালেমাদক সেলের অফিসাররা সেলিমের ওয়ার্কশপের ভেতর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, গত শুক্রবার রাতে মাদক সেলের সদস্যরা রাখালগঞ্জবাজার থেকে একটি পাইপগান উদ্ধার করে থানায় এজাহার দিলে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার

Update Time : ০১:০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০