ওসমানীনগরে ত্রাণের চাল পেলো দুই শ’ পরিবার
- Update Time : ১১:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আবুল কালাম আজাদ, ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগরের বন্যা কবলিত সাদীপুর ইউনিয়নে দু’টি ওয়ার্ডের গরীব অসহায়দের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। রোববার (২১জুলাই) বিকেলে সাদীপুর ইউনিয়নের বাংলাবাজার ও মোবারকপুর এলাকার ২শতাধিক পরিবারের মধ্যে দশ কেজি হারে চাল বিতরণ করা হয়। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণের চাল গুলো বিতরণ করেন। এসময় তিনি বন্যাক্রান্ত লোকদের খোঁজ খবর নেন। ত্রাণের চাল বিতরণে উপস্থিত ছিলেন, স্থানীয় চেয়ারম্যান আবদুর রব, আওয়ামী লীগ নেতা তফজ্জুল হোসেন, ফেরদৌস খান, মোস্তফা কামাল, ইসকন্দর আলী, শাহ ইসমাইল আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা চঞ্চল পাল, যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, কয়ছর আহমদ, আজল মিয়া, আরজু মেম্বার, গণি মিয়া, ইমরান আহমদ, ইউপি সদস্য সোনা মিয়া গাজী, ইউপি সদস্য স্বপন মিয়া, দিবাংশু, মঞ্জু হাসান, শাহিন মিয়া, মামুন আহমদ, জুনাইদ, মঞ্জুর আলী প্রমূখ।





























