ওসমানীনগরে ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অাগামি ২০ ও ২১ সেপ্টেম্বর বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র মজলিস সিলেটের ওসমানীনগর উপজেলার প্রাক্তন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এক মতবিনিময় সভা তাজপুরস্থ মজলিস মিলনায়তনে ওসমানীনগর উপজেলা উওর শাখার সভাপতি শামছুল ইসলামের সভাপতিতে ও দক্ষিণের সভাপতি মুজ্জাকির হোসাইন নাজুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সভাপতি ছাত্রনেতা জাকির হোসেন সাঈদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি শাহাবুদ্দিন, প্রচার সম্পাদক মুজাম্মেল আহমদ, খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলার সভাপতি মাওলানা হোসাইন আহমদ, প্রকাশনা সম্পাদক মুজ্জামিল হক, ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলার সাবেক সভাপতি মাওলানা সাঈফুদ্দীন মাজমুন, খেলাফত মজলিস উলামা বিষয়ক সম্পাদক মাওলানা শাহিনুল হক, সহ-প্রচার সম্পাদক মাওলানা ওলিউর রহমা, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওঃ নাজমুল ইসলাম, মাওঃ জুনাইদ আহমেদ, ছাত্র মজলিসের সহযোগী সদস্য আজমল হোসাইন, রেজাউল করিম সাব্বির, মাশহুদ আহমদ, মামুন আহমদ, উজ্জ্বল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি





























