ওসমানীনগরে গাঁজাসহ গ্রেফতার ৩
- Update Time : ০৩:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগর এলাকায় ব্রিফকেসে করে গাঁজা বহনের সময় ৩ ব্যক্তিকে আটক করেছে সিলেটে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। এসময় তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজা বহনকারী নোহা মাইক্রোবাসটিও (ঢাকা মেট্রো চ-১৩-১৫৯৫) জব্দ করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) রাত আনুমানিক ৮ টা ৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানাধীন শেরপুর টোলপ্লাজার উত্তরে যাত্রীছাউনীর সামন থেকে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে গাঁজাগুলো উদ্ধার করা হয়। আটক ও গাঁজা উদ্ধারের বিষয়টি সোমবার (৮ নভেম্বর) সকালে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান। তবে উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য জানাতে পারেননি তিনি। আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পূর্ব নোয়াগাঁও গ্রামের মৃত কুতুব আলীর ছেলে রাজু মিয়া (২৮), একই থানার পাইকপাড়া গ্রামের আফসার আলীর ছেলে মো. সোহেল আলী (১৯) এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে কামাল (৫০)। তারা তিনজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর ওসি মো. ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার ও তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।





























