ওসমানীনগরে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
- Update Time : ০৬:১৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরের সাদিপুরে কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামী মিনার আলী ওরফে কওছর মিয়া (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে সিলেট কোর্ট পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মিনার আলীকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মিনার উপজেলার সাদীপুর ইউপির রহমতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। গ্রেফতারকৃত মিনারকে পুলিশ বুধবারই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়।
বৃহস্পতিবার রিমান্ডের আবেদনের শুনানি হবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই মমিনুল ইসলাম(পিপিএম) নিশ্চিত করে বলেন, আমরা ৫দিনের রিমান্ড চেয়েছি আদালত রিমান্ড মনঞ্জুর করলে মিনারকে থানায় এনে ব্যাপক ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন গণধর্ষণ মামলার আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মিনারকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। মামলার অন্য আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মা মধ্যপ্রাচ্যে প্রবাসী হওয়ায় ও পিতা মারা যাওয়ায় উপজেলার সাদীপুর ইউপির রহমতপুর গ্রামের কিশোরী তার ভাই ও ভাবির সাথে থাকত। এ সুযোগকে কাজে লাগিয়ে গত ২৫ মার্চ রাতে গাফলা (আঞ্চলিক ভাষায়) খেলার অজুহাতে রহমতপুর গ্রামের লতিব মিয়ার ছেলে মিনার মিয়া ও পাশ্ববর্তী উত্তর কালনীচর গ্রামের মকলু মিয়া শিকোরীরর বাড়িতে যায়।
রাতের খেলার এক ফাকে ঐ কিশোরী ছাড়া ঘরের অন্য সবাইকে চায়ের সাথে ঘুমের ঔষদ মিশিয়ে খাইয়ে অচেতন করে ফেলে মিনার ও মকলু। মধ্য রাতে মিনার ও মকলু মিয়া কিশোরীকে মুখ বেঁধে জোরপূর্বক দুজন মিলে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরদিন সকালে বিষয়টি কিশোরী পরিবারের লোকজন জানতে পেরে স্থানীয় সালিশ ব্যক্তিদের শরনাপন্ন হয়। সালিশান ব্যক্তি রহমতপুর গ্রামের মতিন মিয়া, মনির মিয়া, মকরম মিয়া গংরা বিষয়টি টাকার বিনিমষে সমাধান করতে চাইলে কিশোরীর ভাই তাতে রাজি হননি। এর মধ্যে ধর্ষণকারীদের পক্ষ থেকে নির্যাতিতাকে স্থানীয় ভাবে ১ হাজার টাকার চিকিৎসাও করান।
বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা জানতে পেরে ধর্ষিত কিশোরী সহ তার পরিবারের লোকদেরকে গত ২৯ মার্চ বৃহস্পতিবার রাতে ওসমানীনগর থানা পুলিশের নিকট পাঠানো হয়। রাতেই ভিকটিমের ভাই বাদি হয়ে ওসমানীনগর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিনার ও মখলু মিয়াকে আসামী করে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন।
মামলার পর থেকে ধর্ষণকারী মিনার ও মখলু পালিয়ে যায়। পলাতক থাকায় বিভিন্ন স্থানে অভিযানের পর বুধবার সিলে টকোর্ট পয়েন্ট এলাকা থেকে ধর্ষণকারী মিনারকে ওসমানীনগর থানা পুলিশ গ্রেফতার করে।





























