০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে কিশোরী ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার

  • Update Time : ০৩:৩৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে ধষর্ণের অভিযোগে শাহান মিয়া (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহান মিয়া হচ্ছেন উপজেলার সাদিপুর ইউনিয়নের সুরিকোণা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

অভিযোগ সুত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার একবাড়িতে শাহান মিয়া রাজমিস্ত্রীর কাজ করতেন। এ সময় ওই বাড়ির প্রতিবেশি এক কিশোরীর সাথে পারস্পরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে শাহান মিয়া নিজ এলাকায় চলে আসলেও মোবাইল ফোনে ওই মেয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখেন। গত ১৩ সেপ্টেম্বর ওই কিশোরী বাড়ি থেকে পালিয়ে ওসমানীনগরের সাদিপুর ধরখাস্থ শাহান মিয়ার নানা বাড়িতে আশ্রয় নেয়। ওইদিন রাত ১০ টার দিকে শাহান মিয়া উক্ত কিশোরীকে মুখ চেপে ধর্ষণ করে। এরপর ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত একাধিকবার শাহান মিয়ার লালসার শিকার হয় ওই কিশোরী।

এদিকে পলাতক ওই কিশোরীর খুঁজে তার পরিবারের লোকজন ওসমানীনগর এসে তার সন্ধান পায়। এরপর নির্যাতিতা কিশোরী তার মায়ের কাছে সব খুলে বললে তারা ১৫ সেপ্টেম্বর রাতে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দেয়। পরবর্তীতে থানা পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযোগটি মামলা আকারে গ্রহণ করে। রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর টোলপ্লাজা নামক স্থান থেকে আসামী শাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, আসামী শাহান মিয়াকে গ্রেপ্তার করে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে। নির্যাতিতা মেয়েটি বর্তমানে সিলেটের এমএজি ওসমানী হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারারে) চিকিৎসাধীন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে কিশোরী ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার

Update Time : ০৩:৩৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০