০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানীনগরে কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
- Update Time : ০৪:৪৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহীন চৌধুরী, ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ঝড়ে পুরো উপজেলা বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে। সকাল সাড়ে সাড়ে ৮টায় শুরু হয়ে প্রায় আধা ঘন্টা স্থায়ী হয় এই ঝড়। জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ অন্ধকার করেই প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। এতে উপজেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙ্গে পড়েছে অসংখ্য গাছপালা, কাঁচা ও আধাপাকা ঘর। উপজেলার বিভিন্ন এলাকায়ও এমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লোকজন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আলমগীর রেজা জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার ৫৭ টি গ্রামের ১৭৮টি পরিবারের প্রায় ৮৯০ জন লোক ক্ষতিগ্রস্থ হয়েছেন। তিনি আরো জানান ঝড়ে উপজেলার ৩টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কোন প্রানহানীর ঘটনা ঘটেনি।





























